তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি।।
আসছে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বার মহামান্য রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান মিলনায়তনে ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB), ঢাকা বার শাখার নবগঠিত কমিটির অভিষেক-২০২৩ অনুষ্ঠিত হবে।
এতে ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) ঢাকা বার শাখার সভাপতি এডভোকেট মোঃ নজরুল ইসলাম সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) এর উপদেষ্টা এডভোকেট কাজী নাজিবুল্লাহ হিরু এবং বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত অ্যাটর্ণী জেনারেল ল্যাব উপদেষ্টা মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুন নূর দুলাল, ল্যাব উপদেষ্টা বাংলাদেশ বার কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোহাম্মদ সাঈদ আহাম্মদ রাজা, ল্যাব উপদেষ্টা ঢাকা আইনজীবী সমিতির সেক্রেটারি এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জুবায়ের, ল্যাব উপদেষ্টা ঢাকা কর আপীল ট্রাইবুনালের সদস্য কর কমিশনার ব্যারিস্টার মুতাসিস বিল্লাহ ফারুকী, ল্যাব উপদেষ্টা ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মিজানুর রহমান মামুন, ল্যাব উপদেষ্টা সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শাহ মাজুরুল হক, সহকারী অ্যাটর্ণী জেনারেল ল্যাব সুপ্রিম কোর্ট শাখার সেক্রেটারী এডভোকেট মোঃ শামীম খান। এ ছাড়াও প্রধান বক্তার বক্তব্য রাখবেন ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ড. মোঃ শরীফুজ্জামান মজুমদার সংগ্রাম এবং উদ্বোধন করবেন-
ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এডভোকেট কাজী ওয়ালী উদ্দিন ফয়সল।
ওই অনুষ্ঠানে সকল আইনজীবী বন্ধুগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ল' ইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (LAB) ঢাকা বার শাখার সেক্রেটারি এডভোকেট মোঃ কামাল হোসেন পাটোয়ারী।