সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ছিটপাড়া ও কামারপট্রি এলাকায় ভ্রাম্যমান আদালত ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এসময় হেরোইন সেবনের অপরাধে ছিটপাড়া এলাকার আকতার হোসেন (৩২) ও কামারপট্টি এলাকার শাহিন আলম মোল্লাকে (৩২) আটক করা হয়। পরে স্বাক্ষ্য প্রমানে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন শেরপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক এনামুল হক ও পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা।
ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে বাঁচাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।