কুলাউড়ায় চুরির ঘটনায় পুলিশ সুপারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

Date: 2023-06-23
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) কুলাউড়া থানা ভবনে কুলাউড়া বাজারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ জড়িতদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল দ্রুত উদ্ধার নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কুলাউড়া বাজারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি ডাকাতি ও ছিনতাই রোধ, জড়িতদের গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবীতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ধারাবাহিক আন্দোলনের প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সাথে বৈঠকে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ-সভাপতি রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, নজরুল ইসলাম, গৌছ মিয়া, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুনেদ আহমদ, হাফিজুর রহমান লিটু, কয়ছর আহমদ ও গোবিন্দ রায় প্রমুখ।

এ সময় বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ ছালেক উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চুরি ডাকাতি ছিনতাই এর বিভিন্ন চিত্র তুলে ধরে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের দাবী জানান। পুলিশ সুপার ধৈর্য সহকারে ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং চুরি হওয়া মালামাল উদ্ধার ও চোরদের গ্রেফতার এর বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে প্রধান করে ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করে আগামী ২৮ জুনের মধ্যে দৃশ্যমান অগ্রগতির নির্দেশ দেন এবং সেই সাথে কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনে-রাতে পুলিশি টহল জোরদার, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সাদা পোষাকে পুলিশ মোতায়েন এরও নির্দেশ দেন।

Leave Your Comments