এম , জামান বদরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় বেসরকারি পর্যায়ে আন্তর্জাতিক মানের মানবিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বল্প ব্যয়ে, নির্মল ও সুন্দর পরিবেশে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও সঠিক রোগ নির্ণয়ের আধুনিক বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির মেশিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আজ বিকালে "সাজেদা স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার" নামক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়। দিনাজপুর জেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের (রসুলপুর চৌরাস্তা সুলতানপুর )ফুলবাড়ী-মিঠাপুকুর মহাসড়ক সংলগ্ন , উন্নত ও আধুনিক সুবিধা সম্বলিত হাসপাতালটির শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের সাংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এডভোকেট জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে দিনাজপুর জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ এ এইচ এম বোরহান-উল-সিদ্দিকী , পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র জনাব মোঃ আমজাদ হোসেন, হাসপাতালের প্রতিষ্ঠাতা জনাব শরিফুল ইসলাম শরীফ, এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাসপাতালের প্রতিষ্ঠাতা বলেন,উক্ত হাসপাতালে স্বাস্থ্য সেবা সহ অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমার অনেক দিনের লালিত স্বপ্ন।তিনি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।