বিশেষ সংবাদদাতা (খুলনা -২); খুলনা সিটি কর্পোরেশনের ২৮৯ টি কেন্দ্রের সবকটির ফলাফল ঘোষিত। এতে বেসরকারিভাবে নিজে নির্বাচিত হয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছে। তার নিকারতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আবদুল আওয়াল হাতপাখা নিয়ে ৬০,০৬৪ ভোট পেয়েছে।
আজ সোমবার (১২ জুন) সর্বশেষ বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মোঃ শফিকুল ইসলাম মধু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৮,০৭৪ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬০৯৬ ভোট, স্বতন্ত্র প্রাপ্তি এস এম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭,২১৮ ভোট।
এবার কেসিসি নির্বাচনে পাঁচ জন মেয়র প্রার্থী ৩১ টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত দশটি ওয়ার্ডে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৮০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮,৩০০ সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকে ঘিরে খুলনায় বিজিবির ১১ প্লাটুন সদস্য ছাড়াও নির্বাচনী মাঠে ছিলো ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এবারের নির্বাচনে কেসিসির মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটের সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন এবং নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। ভোটাররা ২৮৯ টি ভোট কেন্দ্রের ১৭৩২টি কক্ষে ইভিএম এ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।