কামরাঙ্গীরচর, বনানী ও সিদ্ধিরগঞ্জে সাজা পরোয়ানাভুক্ত পলাতক ৩ আসামী আটক

Date: 2023-06-02
news-banner

 

আব্দুল্লাহ আল মামুন (ঢাকা ব্যুরো প্রধান):  ঢাকার কামরাঙ্গীরচর, বনানী ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. জহিরুল হক শিবলী (২৭), কাউসার (৩৫) ও মো. হান্নান (৩৫) নামের তিন যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গতকাল ১ মে (বৃহস্পতিবার) র‌্যাবের অভিযানিক দল এসব থানা এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব-১০ এর অধিনায়ক এ্যাডিশনাল ডিআইজি. মোহাম্মদ ফরিদ উদ্দিনের বরাত দিয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বার্তা বিচিত্রাকে জানানো হয়।

এদের মধ্যে ৩ বছরের সাজা পরোয়ানা ও হত্যা, চুরি, সারকারি কাজে বাঁধা প্রদানসহ বিভিন্ন মামলায় মোট ১৭ টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জহিরুল হক শিবলীকে রাজধানীর বনানী থানা এলাকা থেকে আটক করা হয়। শিবলীর পিতা- মো. আশরাফুল হক, সাং- ১০/৩, মিতালী আ/এ, সুবিদবাজার, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট বলে জানা যায়। কাউসারের পিতার নাম আবুল হোসেন সিকাদার, সাং- হোগলবুনিয়া, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী। তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। সে ৫ বছর ৬ মাসের কারাদন্ড ও ৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী। এবং ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. হান্নানের পিতা- মৃত: শেখ সোবাহান, সাং- রসুলপুর, থানা- কামরাঙ্গীরচর, জেলা- ঢাকা বলে সূত্রে জানা যায়।

Leave Your Comments