কুলাউড়ার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

Date: 2023-06-02
news-banner



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি।।
কুলাউড়া উপজেলার উন্নয়ন পরিকল্পনা বিষয়ে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু। 

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু।

আবু জাফর রাজু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তাকে প্রটোকল অফিসারের দায়িত্ব দেওয়ায় তিনি কুলাউড়ার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি তার দায়িত্বকালীন সময়ে কুলাউড়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার সমাধান করে কুলাউড়ার উন্নয়নকে এগিয়ে নিয়েছেন। 

তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, প্রধানমন্ত্রীর সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কুলাউড়ার উন্নয়ন পরিকল্পনা সমন্বিত প্রচেষ্টায় বাস্তবায়ন করে আগামীতে কুলাউড়া শহরের রাস্তাকে ৪ লেনে উন্নীত করে যানজটমুক্ত একটি সুন্দর শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। 

এ ছাড়া উন্নয়নে পিছিয়ে পড়া কুলাউড়ার বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, উপজেলা শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, কুলাউড়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এম নাজমুল হক তারেক, বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর মুহিব উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মহসিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই।

কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নের সমস্যা ও দাবি দাওয়া তুলে ধরে আরও বক্তব্য রাখেন- কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান মোঃ মমদুদ হোসেন, হাজীপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ বখস, ভূকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, শরীফপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান। তাঁরা তাদের বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলেও কুলাউড়ায় কাঙ্খিত উন্নয়ন হয়নি। অভিভাবকহীন কুলাউড়ায় সরকার দলীয় একজন সাংসদ থাকলে কুলাউড়া আজ উন্নয়ন থেকে বঞ্চিত হতো না। কুলাউড়ায় এখন উন্নয়নের যানজট লেগেছে। সেই যানজট থেকে নিরসনের জন্য কুলাউড়ায় সরকার দলীয় একজন সাংসদের খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি জনপ্রতিনিধি না হয়েও কুলাউড়ার মানুষের উন্নয়নের কথা চিন্তা করে তিনি ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে তিনি কুলাউড়ায় গত ৪ বছরে অনেক উন্নয়ন করেছেন। তাঁর মাধ্যমে বর্তমানে কুলাউড়ায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন হচ্ছে। এছাড়া অনেক উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয় থেকে তাঁর মাধ্যমে অনুমোদন হলেও সংশ্লিষ্ট বিভাগের উপজেলা প্রকৌশলী না থাকায় প্রাক্ষলন তৈরি না করে পাঠানোর কারণে অনেক প্রকল্প ঝুঁলে রয়েছে। চেয়ারম্যানরা তাদের ইউনিয়নে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নে বরাদ্দ এনে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর কাছে দাবি জানান। 

সভায় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, মো. খালেদ পারভেজ বখস, মাহফুজ শাকিল সহ গণমাধ্যমকর্মীরা।

Leave Your Comments