কুলাউড়ায় এসএসসি ৯৫ ব‍্যাচের নতুন কমিটি ঘোষনা



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এসএসসি ৯৫ ব‍্যাচের নতুন কার্যকরি কমিটির নাম ঘোষনা করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) জলিল মোবাইল এন্ড টেকনোলজি এর হল রুমে টানা ২য় বারের মতো মোঃ আব্দুল জলিল কে সভাপতি ও সাহেদ আহমদ কে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল মুহিত কে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন এই কমিটির সভাপতি মোঃ আব্দুল জলিল আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে কুলাউড়া এসএসসি ৯৫ ব‍্যাচের পূর্নাঙ্গ কার্যকরি কমিটির নাম ঘোষনা করবেন বলে আশাবাদ ব‍্যক্ত করেন।