প্রকাশ : ২৬ মার্চ ২০২৩
সময়: ০১:৩৬ পিএম
পূর্বধলায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় রবিবার (২৬ মার্চ) নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫৩তম মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।
পরে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কুচকাওয়াজ অনুষ্ঠান, মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বিকালে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।