বিভাগীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় ইউএনও'র অভিনন্দন


সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ

বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ভলিবল প্রতিযোগিতা (২০২৩) সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট বিভাগে  (উপ-অঞ্চল) ভলিবল প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার ২৪ জানুয়ারী সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর বিভাগীয় পর্যায়ে।

সিলেট জেলা টিম সোনারবাংলা উচ্চ বিদ্যালয় বনাম মৌলবীবাজার জেলার মধ্যকার ভলিবল খেলায় গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম সোনার বাংলা উচ্চ বিদ্যালয়। 

প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভলিবল টিমের সকল সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। 

 বিভাগীয়পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায়  অভিনন্দন জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এবং তাৎক্ষনিক নগদ টাকা উপহার হিসেবে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। 

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নন্দির গাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল সহ অন্যান্য চেয়ারম্যান বৃন্দ এবং এলাকার সচেতন নাগরিকবৃন্দ। 
এ খবরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেছে।