কুলাউড়ায় তিন দিনের গার্ল গাইড ক্যাম্পের উদ্বোধন



কাওছার আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায়, ৩য় উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যার পর কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের আয়োজনে তিন দিন ব্যাপী এ ক্যাম্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশ সেবায় গার্ল গাইডস সেরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সভাপতি শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা খানম চৌধুরী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক,

স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা আখন্দ জান্নাতুল মাওয়া বেলি।

ক্যাম্পে উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা- ছাত্রীরাসহ মোট ২৭০ জন অংশগ্রহণ করছে।