যশোরের অভয়নগরে ডিজিটাল উদ্ভাবনী মেলা -২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।১৬ নভেম্বর বুধবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট প্রোগ্রামের সহযোগিতায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে র্যালি, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম, উপজেলা সমাজ সেবা অফিসার আঞ্জু মনোয়ারা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার আহসান কবির