সৈয়দপুরে হেরোইনসহ আটক তিন মাদক ব্যবসায়ী ।

Date: 2022-11-16
news-banner



বুলবুল আহমেদ - রংপুর ব্যুরো চীফ।  

নীলফামারীর সৈয়দপুরে ২ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের বকশাপাড়ার সাজ্জাদ হোসেনের স্ত্রী মোছা. লতিফা এবং একই এলাকার মৃত আবু বকর সিদ্দিকীর দুই ছেলে সাজু ইসলাম (২৮) ও জাহিদুল ইসলাম (৩৭)।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম মিক্সিং পাউডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Leave Your Comments