ঝালকাঠি জেলাপরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন

Date: 2022-11-16
news-banner



আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি  ::  ঝালকাঠি জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  আজ বুধবার দুপুরে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা  মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। 

জেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

 অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম ও জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যবৃন্দ । অনুষ্ঠানে জেলার ৪ উপজেলা চেয়ারম্যান, ২ পৌরসভার মেয়র, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন,‘ গ্রাম পর্যায়ে উন্নয়ন করা জন্য জেলা পরিষদের গুরুত্ব অপরিহার্য।
আলোচনা সভা শেষে জেলা পরিষদ এর সদস্যবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির। পরবর্তীতে তিনি তার কার্যালয়ে সদস্যদের সাথে মত বিনিময় করেন।

Leave Your Comments