মোঃ সুজন ইসলাম (নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধ ভাবে পাচারকৃত সার জব্দ করেছে ডিমলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (১৬ নভেম্বর) সন্ধায় উপজেলা সদরে এসব পাচারকৃত সার জব্দ করা হয়।
জব্দকৃত সারের মধ্যে ৯৫ বস্তা ইউরিয়া, ১২৬ বস্তা ডিএপি, ৪৫ বস্তা এমওপি রয়েছে।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার সদরে অভিযান চালিয়ে ১২ টি ভ্যানে ২৬৬ বস্তা সার জব্দ করি। অভিযানের সময় অভিযুক্তদের সুনির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,আজ উপজেলা কৃষি কর্মকর্তাসহ কৃষি বিভাগের সকলের সহযোগীতায় ডিমলা উপজেলায় ২৬৬ বস্তা সার জব্দ করা হয়েছে। এই সার সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষক ভাইদের মধ্যে বিতরণ করা হবে। আমরা সচেতন আছি যাতে সার পাচারের কোন ঘটনা এ উপজেলায় না ঘটে।