ইবিতে আন্তঃহল বিতর্কের তৃতীয় পর্বে জয়ী সাদ্দাম হোসেন হল

Date: 2022-11-16
news-banner



আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় পর্বে সাদ্দাম হোসেন হল বনাম শহীদ জিয়াউর রহমান হল বিতর্কে সাদ্দাম হোসেন হল বিজয়ী হয়েছে। 

১৫ নভেম্বর (মঙ্গলবার)  সন্ধা ৭ টার সময় সাদ্দাম হোসেন হলের টিভি রুমে প্রভোস্ট কাউন্সিলের আয়োজনে এবং ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আট দলীয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এসময় শহীদ জিয়াউর রহমান হল ও সাদ্দাম হোসেন হল অংশ নেয়। 

বিতর্কে  বিরোধী দল হিসেবে অংশ নেয় সাদ্দাম হোসেন হল ও সরকারি দল হিসেবে অংশ নেয় শহীদ জিয়াউর রহমান হল। এসময় বিরোধী দল হিসেবে সাদ্দাম হোসেন হল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।এবারের তৃতীয় পর্বের বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘’আগামীর বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়া''।


এসময় বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. সাদেকুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ড.শফিকুল ইসলাম ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পক্টর ড.শরিফুল ইসলাম জুয়েল।


ডিবেটিং সোসাইটির সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস নীলার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ও গনিত বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান আসাদ, ফাইন আর্টস বিভাগের সভাপতি ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান, ফাইন আর্টস বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম রাসেল, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, ডিবেটিং সোসাইটির সভাপতি ও স্পিকার মাসুম আলভী, সেক্রেটারি তারিক সাইমুম, সাদ্দাম হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মী ও হলের আবাসিক শিক্ষার্থীসহ আরো অনেকেই।

Leave Your Comments