চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে 'ডাক দিয়ে যাই' সংগঠনের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সিটি কলেজ শাখার সার্বিক সহযোগিতায় এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার মাধ্যমে নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত।"
অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, সদস্য আনোয়ার হোসেন লিপু, অধ্যাপক শামীম কবির, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন, সদস্য দেলোয়ার হোসেন শিশির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী রনি, ডাক দিয়ে যাই বাউবি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী জাকির হোসেন, চট্টগ্রাম অঞ্চল সভাপতি ফরহাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ