নওগাঁর পত্নীতলার ঐতিহাসিক দর্শনীয় স্থান দিবর দীঘি চত্বরে এক মনোরম পরিবেশে দৈনিক ‘বার্তা বিচিত্রা’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) গ্রহণ করেছেন আব্দুল আজিজ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দিবর দীঘি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই আইডি কার্ড তুলে দেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বেশ কয়েকজন নারী পর্যটক ও সংবাদকর্মী উপস্থিত থেকে আব্দুল আজিজকে অভিনন্দন জানান এবং তাঁর পেশাগত দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে আব্দুল আজিজ বলেন, "ঐতিহাসিক দিবর দীঘির মতো দর্শনীয় স্থানের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষা এবং এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনদুর্ভোগ ও উন্নয়নের চিত্র তুলে ধরতে আমি সর্বদা সচেষ্ট থাকব। দায়িত্ব পালনে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।"
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় নারী কর্মীরা ঐতিহাসিক দিবর দীঘির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।ক