প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৪:১০ পিএম
ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে জুম মিটিং করেন সভাপতি
নিজস্ব প্রতিবেদক :
ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার সার্বিক গুণগত মান ও একাডেমিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক প্রকৌশলী ড. মো: মোজাম্মেল হক স্যারে ও শিক্ষকদের মধ্যে এক অনলাইন মতবিনিময় সভা (জুম মিটিং) অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২ টা অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মু: শাহজাহান শিকদার এর সঞ্চালনায় মিটিংয়ে শিক্ষার মানোন্নয়ন, ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির নানাদিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার মূল আলোচনাসমূহ: নির্বাচনী পরীক্ষা নিয়ে আলোচনা, শিক্ষার মান উন্নয়ন পাঠদান পদ্ধতিকে আরও প্রাণবন্ত ও সময়োপযোগী করার ওপর জোর দেওয়া হয়। শিক্ষকদের নিয়মিত পাঠ পরিকল্পনা (Lesson Plan) অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।
ডিজিটাল কনটেন্ট ও মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে কঠিন বিষয়গুলোকে সহজভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর পিছিয়ে পড়া বা অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিতি ও শৃঙ্খলা ক্লাসে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক-শিক্ষক বৈঠক (Parent-Teacher Meeting) নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সহ-শিক্ষা কার্যক্রম পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মূল্যবোধ গঠনে বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদারের তাগিদ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, "একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক ও এডহক কমিটির মধ্যে সমন্বয় থাকা জরুরি। আমরা শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহযোগিতা প্রদান করব।"
মিটিংয়ের শেষে শিক্ষকমণ্ডলী নিজ নিজ অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং মানোন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন। সভাপতি মহোদয় শিক্ষকদের মতামত গ্রহণ করেন এবং ইতিবাচক পরিবর্তন আনার আশ্বাস প্রদান করেন।