গজারিয়া থানার নতুন ওসি নকীব আকরাম হোসেন

শাকিল প্রধান: 

মুন্সীগঞ্জের গজারিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নকীব আকরাম হোসেন। রোববার বিকেলে থানা প্রাঙ্গণে ওসি (তদন্ত) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। পরে তিনি গজারিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে নকীব আকরাম হোসেন পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বরিশাল জেলার বিভিন্ন থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত)হিসেবেও দায়িত্ব পালন করেছেন।