প্রকাশ : ০২ আগস্ট ২০২৬
সময়: ০৯:৫৩ পিএম
কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও শ্রমিক মিছিল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধসহ জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ ও শ্রমিক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি শ্রমিক মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ আলী, জেলা সহকারী সেক্রেটারি জহির উদ্দিন জুয়েল, উপজেলা যুব সভাপতি ডা. আশরাফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মিনহাজুল ইসলাম মিঠু ও উপজেলা যুব সহকারী সেক্রেটারি আহসান হাবীব বিপ্লব।
এ সময় আরও বক্তব্য দেন বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রহিম, বালাপাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, হারাগাছ সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক গোলাম কিবরিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা রিকশা-ভ্যান ট্রেড ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের দাবিগুলো বাস্তবায়নে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।