সোনারগাঁও ( নারায়ণগন্জ) প্রতিনিধিঃ
পবিত্র কুরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদের বেজ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়। এই মহতী কাজের শুভ উদ্বোধন করেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সাফির উদ্দিন মজনু।
২৬ জুন শুক্রবার উত্তর জাইদেরগাঁও জামে মসজিদে জুমার নামাজ শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জামালউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কবির হোসেনকে মনোনীত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামালউদ্দিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান দুলাল সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, এবং উত্তর জাইদেরগাঁও গ্রামের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোহাম্মদ সাফির উদ্দিন মজনু বলেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন এই মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে ও দ্রুত সম্পন্ন করার তাওফিক দান করেন এবং যারা অর্থ, শ্রম, পরামর্শ ও দোয়ার মাধ্যমে সহযোগিতা করছেন, তাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন।