মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি:
বর্তমান তারেক রহমানের সরকার গঠন করার পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রেখেছে। শুধু মাদক নির্মূল নয় আমাদের যুব সমাজকে আমরা সামাজিকভাবে সেখান থেকে দূরে রাখতে পারি এবং সামাজিকভাবে এই মাদককে মুক্ত করতে পারি।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবসের অনুষ্ঠানে একথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসন দিয়ে গ্রেপ্তার করে জেলে দিয়ে আমরা শুধু আমাদের এই মাদক মুক্ত করতে পারবো না। এজন্য আমাদের সামাজিকভাবে আমাদের যুব সমাজকে খেলার মাঠে নিয়ে যেতে পারি মোবাইল থেকে বিচ্ছিন্ন করতে পারি, সাংস্কৃতিকভাবে তাদের যুক্ত করতে পারি এভাবে আমাদের তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে, জেলা প্রশাসকের এর কার্যালয় তথ্য থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় র্যালিতে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।