সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য শান্ত গ্রেফতার

Date: 2026-06-22
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত  সংগঠনের আওয়ামিলীগ এর সক্রিয় সদস্য নাজমুল খান শান্ত (৩১)-কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে সোমবার (২২ জুন) ভোরে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোনারগাঁও থানার মোগরাপাড়া পাওয়ার হাউজ এলাকা সামনে অভিযান চালায়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্তকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিস এলাকার দুরুল খানের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave Your Comments