পঞ্চগড়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

Date: 2026-06-22
news-banner

মোঃ মাহমুদুল হাসান পঞ্চগড় প্রতিনিধি: 

পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে মোট ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

আজ সোমবার (২২জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিজানে ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave Your Comments