কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা শনিবার রাতে পাটোয়ারী টারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম বসুনিয়া। প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল, সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য মোজাহিদুর রহমান বসুনিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কামরুল হাসান, হারাগাছ ইউনিয়ন ছাত্রদল সম্পাদক আনিছুর রহমান সাজু এবং ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।