নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের

Date: 2026-06-22
news-banner

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: 

রসিংদীর মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) মাগরিবের সময় উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কিশোরগঞ্জের হোসেনপুরের বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার আবু জাফর।

স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসার ছাত্ররা ওযু করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজন গুরুতর আহত হন। পরে তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও সহপাঠীরা গভীর শোকাহত।

Leave Your Comments