বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় ৭ বছরের শিশু হাসানের মৃতদেহ উদ্ধার।

Date: 2026-06-20
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায়  ৭ বছরের শিশু হাসানের মৃতদেহ উদ্ধার  করেছে সদর নৌ পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে বন্দর থানার রূপালী ভূমি অফিস সংলগ্ন শীতলক্ষা নদীর উত্তর ঘাটলা থেকে ভাসমান অবস্থায় ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু হাসান বন্দর থানার রুপালী ১নং গল্লী এলাকার শহীদুল্লাহ্ মিয়ার ছেলে। নিহত শিশুর পিতা/ মাতা  দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকার নুরজাফর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।  এর আগে শনিবার (২০ জুন) দুপুরে দেড়টা থেকে পৌনে ৩টার মধ্যে যে কোন সময়ে এ ঘটনাটি ঘটে।

খবর পেয়ে সদর নৌ পুলিশের উপ পরিদর্শক শফিউল আলম সহ সঙ্গীয় ফোর্স  দ্রুত ঘটনাস্থলে এসে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় শিশু হাসানকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে 

কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে নিহত শিশুর  পিতা শহীদুল্লাহ ও মা আমেনা বেগম ছেলেটিকে দেখে তাদের ছেলে বলে  শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

Leave Your Comments