মাদারীপুরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার

Date: 2026-06-20
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় শুকরণ বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন রেল লাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকরণ বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার মোকশেদ হাওলাদারের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে রেল লাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শিবচর থানা পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ট্রেনের ধাক্কায় শুকরণ বেগমের মৃত্যু হয় এবং পরে তাঁর মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকে।

Leave Your Comments