ফতুল্লায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ শ্রমিকদের সড়ক অবরোধ আহত -১৫

Date: 2026-06-19
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার তালতলা এলাকায় নির্জন গার্মেন্টসে বয়লার বিস্ফোরণের ঘটনায় ১৫ জন শ্রমিক আহত ঘটনা ঘটেছে। ১৯ শে জুন সকাল ৮.৪০ মিনিটে এই ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

উক্ত ব্রয়লার বিস্ফোরণের ঘটনা এবং এই নির্জন গার্মেন্টস এর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শ্রমিকরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা গামি পুরাতন যেই সড়ক রয়েছেন দীর্ঘ দুই ঘন্টা এই সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।

ঘটনার পরপরই ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন, একাধিক শ্রমিকের সাথে কথা বলে জানা যায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণের বিষয়ে আগে থেকেই জানানো হয়েছিল মালিকপক্ষকে, মালিক পক্ষের অসাবধানতার ফলে এই বিস্ফোরণের  ঘটেছেন বলে দাবি শ্রমিকদের।

তাছাড়া শ্রমিকদের দাবি গার্মেন্টসের ভিতরের যে সড়ক রয়েছে সেই সড়কে মালামাল রাখায়, এবং সড়ক বন্ধ করে রাখায় দুর্ঘটনার সময় অনেক শ্রমিকই গার্মেন্টস থেকে বের হতে পারেনি। আর এতে করেই অনেক শ্রমিক গুরুতর আহত হয়ে পড়েন।

এই ঘটনায় নির্জন গার্মেন্টসের পিএম  জসীম উদ্দীন ও মনির নামের এক সুপারভাইজারকে শ্রমিকরা অবরোধ করে গণধোলাই দেন।

পরে ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ ফতুল্লা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মালিক পক্ষের সাথে কথা বলে আদায় করা হবে বলে জানিয়ে শ্রমিকদের শান্ত করে অবরোধ থেকে সরে দাঁড়ায় শ্রমিকরা।

আহতদের নাম আরবিন, জাকির,মঞ্জু,শাহীন,জয়,রিদয়,সাবিনা,খাদিজা,নাসিমা,আল আমিন, অন্তর আহতরা প্রত্যেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি জানান খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ মোতায়ন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে।।

Leave Your Comments