গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান সহ ৩ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

Date: 2026-06-16
news-banner

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পরিতোষ সরকার, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাবু হারান বালা এবং   ৮ নং মহারাজপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা, আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) পৃথক সম্মেলনে ৫ নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করেন। 

লিখিত বক্তব্যে তারা বলেন "আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজ নিজ দলীয় পদ থেকে আজ মঙ্গলবার ১৬/৬/২০২৬ পদত্যাগ করিলাম,  আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার/ আমাদের কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবেনা, আমি/আমরা দেশও জাতির কল্যাণে কাজ করে যাবো।"

Leave Your Comments