লামা প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র বান্দরবান জেলার লামা উপজেলা এনসিপির আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
লামার তরুন প্রজন্মের হাত কে শক্তিশালী করার লক্ষ্যে জনাব,মোঃ নাজমুল হাসান নাজিম কে আহবায়ক করে
গত ৩ই জুন নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সদস্য সচিব হিসেবে জনাব,মোঃ আবদুল করিম,সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব,মোঃ রফিকুল ইসলাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব, মোঃ আনোয়ার হোসেন। সাংগঠনিক সম্পাদক জনাব, মোঃ ইউনুছ। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে জনাব, মোঃ হারুনুর রশিদ,মোঃ আবু তালহা,ইমরান খান,মোঃ মিজানুর রশিদ, মোঃ ইমতিয়াজ হোসেন,থোয়াইনু মং মার্মা,এবং মোঃ আবদুল খালেককের নাম কমিটিতে স্থান পায়।
লামা উপজেলায় এনসিপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে ও তৃণমূল এনসিপিকে সুসংগঠিত করতে এবং কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেয়া হয় বলে জানা যায়।