ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। আইআরজিসি একে “মার্কিন–ইসরায়েলি” হামলা হিসেবে অভিহিত করে এবং এর জবাব হিসেবেই হাইফার ওই স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায়।
আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, এ অঞ্চলে বেসামরিক ও জ্বালানি–সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে। একই সঙ্গে তারা এর দায় যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে বলে মন্তব্য করে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা