মাদারীপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

Date: 2026-06-08
news-banner

নিজস্ব প্রতিনিধি : 

মাদারীপুরের সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদনান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আদনান উত্তর মহিষেরচর এলাকার আসাদুল মাতুব্বরের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল আদনান। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে স্থানীয়রা পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave Your Comments