ইসরায়েলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ অবস্থানে আশ্রয় নিতে এবং প্রয়োজনে দ্রুত সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইরান-ইসরায়েল উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দূতাবাস কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
তথ্যসূত্র: বিবিসি