ইরানের ওপর চলমান হামলা সরাসরি তদারকি ও পরিচালনা করছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামিরসহ দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত কয়েক ঘণ্টা ধরে ইয়াল জামির এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ধারাবাহিকভাবে পরিস্থিতি পর্যালোচনা করছেন। একই সঙ্গে তাঁরা ইরানে পরিচালিত সামরিক অভিযানের অগ্রগতি পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে—এমন যেকোনো পক্ষের বিরুদ্ধে সব ক্ষেত্রে অভিযান চালিয়ে যেতে আমরা সতর্ক ও সম্পূর্ণ প্রস্তুত।’
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দেশটির সেনাবাহিনীর এ বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: আল–জাজিরা