ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার আওতায় এসেছে রাজধানী তেহরানও। তবে শহরের ভেতরে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার ভোরে তেহরানের পশ্চিমাংশে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরান ফায়ার সার্ভিসের বরাতে এ তথ্য জানানো হয়।
রাজধানী ছাড়াও তাবরিজ, ইস্পাহান ও কারাজ শহরের কাছাকাছি এলাকাতেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। বিস্ফোরণের কারণ ও লক্ষ্যবস্তু সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল।
তথ্যসূত্র: বিবিসি