কাইয়ূম শরীফ, মুকসুদপুর প্রতিনিধিঃ
মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে,
"দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ মূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে"
মুকসুদপুরে সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে "ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে" র্যালিটি মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবির, সহকারী ভূলি আবিরুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) দ্বীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।