লামা প্রতিনিধি :
আজ ৫ জুন, ২০২৬ তারিখে পরিবেশ রক্ষায় দেশব্যাপি একদিনে ৬৪ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বান্দবানের লামা উপজেলায়ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
"সবুজ বাঁচাই, দেশ বাঁচাই"
স্লোগানকে সামনে রেখে,
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে লামা উপজেলা প্রশাসন ও লামার স্থানীয়- লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(LDF),নব দিগন্ত যুব সংঘ,পার্বত্য উন্নয়ন যুব ফাউন্ডেশন(HDF),বসুন্ধরা শুভ সংঘ ও জাগ্রত যুব সংঘ সহ সামাজিক সংগঠনগুলো এই সচেতনতামূলক কর্মসূচি তে অংশগ্রহণ করে।
দেশব্যাপী একদিনে ৬৪ জেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণ কারী সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠান এবং লামার স্থানীয় সমাজিক সংগঠন গুলোর প্রতিনিধিগণ বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধু গাছ লাগানোই নয়,পরিবেশ রক্ষার দাবিতে আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে।
আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেটির সঠিক যত্ন নিই। মাতৃভূমির পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনে সমাজ ও রাষ্টের সকল স্তরের মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করে এক সাথে কাজ করি।