ইবিএল চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ

Date: 2026-06-04
news-banner

নিজস্ব প্রতিবেদকঃ

বিতর্কিত জাহাজ ভাঙা ব্যবসায়ী এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব মো: শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ইউনাইটেড ব্যাংক অফ সুইজারল্যান্ডের মাধ্যমে যুক্তরাজ্য থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত ম্যাশরেক ব্যাংক/আমিরাতস এনবিডি ব্যাংকে ২৫ মিলিয়ন ডলার পাচারের অর্থ স্থানান্তরের অভিযোগ উঠেছে। 

সম্প্রতি যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)-কে এ বিষয়ে অবহিত করে একটি চিঠি পাঠিয়েছে। গোয়েন্দা সংস্থার একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে যে রাজস্ব বোর্ডের একটি চক্র উক্ত চিঠি ও অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য প্রায় ১০০ কোটি টাকার উপরে লেনদেন করার চেষ্টা করছে।

বিএনপির চট্টগ্রাম-কেন্দ্রিক কিছু নেতা বিষয়টি রফাদফা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করছেন বলেও অভিযোগ উঠেছে।

এছাড়াও সম্প্রতি শওকত আলী চৌধুরীর এস এন কর্পোরেশন কর্তৃক আমদানিকৃত একটি জাহাজে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রদান করেছে, যা বর্তমানে চট্টগ্রাম বন্দরের আউটারে অবস্থান করছে।

Leave Your Comments