বন বিভাগের অভিযানে বাধা, হামলায় আহত কর্মকর্তা ও কর্মচারী

Date: 2026-06-04
news-banner

তৌহিদুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধি-

শেরপুরে একটি বালুর আটকের পর হামলা বনবিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক বন কর্মকর্তা ও এক বনরক্ষী আহত হয়েছেন।
বুধবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার নকশী এলাকায় ওই ঘটনা ঘটে।

আহতরা হলেন রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)। তাদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ২৫ থেকে ৩০ জনের একটি দল বন বিভাগের দুই সদস্যের ওপর হামলা চালায়। হামলার পর প্রথম স্থানীয়রা এবং পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বন বিভাগের ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা করিম মিয়া বলেন, ‘আজ (বুধবার) ভোর ৫টার দিকে গজনী এলাকায় একটি বালুর গাড়ি আটক করেন গজনী বিট কর্মকর্তা সালেহীন। পরে তিনি আমাকে ফোন দিলে আমি এসিএফসহ ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে বালুর গাড়ি ও চালককে আটক করে রাংটিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কায় ঝিনাইগাতী থানায় জানানো হয়। এরপর পুলিশ এসে চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। এরই রেশ ধরে রাতে বালুদস্যুরা আমাদের বন কর্মকর্তা ও বনরক্ষীর ওপর হামলা চালায়। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে।’

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার শুভ্রাংশু ব্যানার্জি বলেন, বন বিভাগের দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত রয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঞাঁ জানান, ‘ঝিনাইগাতীতে বন বিভাগের দুইজন আহত হয়েছেন বিষয়টি আমরা জেনেছি। তারা বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

Leave Your Comments