নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার *বালুয়াকান্দি ইউনিয়ন আতিক নগরে বাড়ি নিয়ে বিরোধের জেরে বিচার সালিশে হামলা ও হত্যাচেষ্টার মামলায় পুলিশ ১ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলেন ইসমাইল। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার(১৯ মে) সকাল ১১:৩০ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর আতিক নগর এলাকায় বিচার চলাকালিন সময় হটাৎ মিজান হযরত আলির উপর চড়াও হয়। জানা যায়,শাহাজাহান গং ও আরশাদ আলী গংদের মাঝে সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছিল,যা সমাধানের লক্ষ্যে গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ চলছিল, হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ মারামারি লেগে যায়।ছুরিকাঘাতে গুরুতর আহত হযরত আলী জীবন মৃত্যু'র সন্নিকটে রয়েছেন বলে জানা যায়।
বাদী মোঃ বাসেদ মিয়া জানান
সালিশ চলাকালে শাহজাহান বেপারির ছেলে মিঠু ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালিয়ে হযরত আলীসহ তিনজনকে গুরুতর আহত করে। একপর্যায়ে হযরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
।গজারিয়া থানার এসআই মোঃ হাদিউজ্জামান বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত ইসমাইল নামে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পুলিশের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে তারা দাবি করেছেন, মামলাটির সুষ্ঠু তদন্ত হোক এবং বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হোক।