প্রকাশ : ০২ জুন ২০২৬
সময়: ০৯:৫১ এএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে গানের অনুষ্ঠান থেকে ফেরার পর এক নারী ও তার ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠান থেকে ফেরার পর বাড়িতে কাউকে না পেয়ে স্বজনদের খোঁজ করতে বের হলে কয়েকজন যুবক কৌশলে তাদের পৃথক করে নিয়ে যায়। পরে এক নারীকে নদীর পাড়ে এবং তার ভাগ্নিকে বাড়িতে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন অসুস্থ অবস্থায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।