নিজস্ব অর্থায়নে দেবে যাওয়া সড়ক মেরামতে চেয়ারম্যান প্রার্থী নাজিম (লাভলু)

Date: 2026-05-25
news-banner

গজারিয়া প্রতিনিধি:- 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা হাঁস পয়েন্ট এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে দেবে যাওয়া সড়ক দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজিম (লাভলু)। জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তিনি নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক ভারী বর্ষণে মেঘনা হাঁস পয়েন্ট সংলগ্ন সড়কের একটি অংশ দেবে গিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। বিষয়টি নজরে আসার পর চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজিম (লাভলু) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার কাজের উদ্যোগ নেন।

বর্তমানে সেখানে মাটি ভরাট ও রাস্তা সমতলকরণের কাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই জনগণের দুর্ভোগ নিরসনে এমন উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ বিষয়ে মোঃ নাজিম (লাভলু) বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। বৃষ্টির কারণে রাস্তা দেবে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে কষ্ট হচ্ছিল। তাই ব্যক্তিগত উদ্যোগে দ্রুত মেরামত কাজ শুরু করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।”

তিনি বালুয়াকান্দি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে এমন উদ্যোগ ভবিষ্যতেও এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave Your Comments