পটুয়াখালীর পায়রা বন্দর চেয়ারম্যানকে উচ্ছেদ আতঙ্কে থাকা বাসিন্দাদের ব্যতিক্রমী ঈদের দাওয়াত, শুভেচ্ছা মিছিল

Date: 2026-05-24
news-banner

আব্দুল কাইয়ুম আরজু, পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে ব্যতিক্রমীভাবে ঈদের দাওয়াত দিয়েছেন উচ্ছেদ আতংকে থাকা জিয়া কলোনীর ১৩৬ পরিবারের সদস্যরা।

 রবিবার (২৪ মে) দুপুর বারোটায় একটি শুভেচ্ছা মিছিল নিয়ে বন্দরের প্রধান ফটকে উপস্থিত হন ওই গ্রামের নারী, পুরুষ ও শিশুরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বন্দরের অভ্যন্তরে প্রবেশ করে চেয়ারম্যান’র একান্ত সচিব আহসান হাবিবের কাছে ঈদের দাওয়াত কার্ড তুলে দেন। 

জিয়া কলোনীর বাসিন্দারা বলেন, ২০০১ সালে বন্দরের পাশের গ্রামে নির্মিত জিয়া কলোনীর হতদরিদ্র পরিবারের সদস্যদের উচ্ছেদ করার জন্য দিনে রাতে বুলডোজার নিয়ে হাজির হচ্ছেন বন্দরের ঠিকাদাররা। তাদের উচ্ছেদ করা হলে মাথা গোঁজার আর ঠাই থাকবেনা। তাই ঈদের দিন তাদের দূর্দশা দেখতে বন্দর চেয়ারম্যানকে দাওয়াত দিতে এমন আয়োজন করা হয়েছে। তারা এসব পরিবারের সদস্যদের উচ্ছেদের আগে পুর্নবাসনের দাবি জানিয়েছেন।

Leave Your Comments