প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে শাকুয়াইয়ে ডিএসকের নতুন শাখা উদ্বোধন

Date: 2026-05-24
news-banner

নূর আলম, নেত্রকোনা

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ময়মনসিংহ-০৫ অঞ্চলের ৩২৮নং শাকুয়াই শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এ শাখা চালুর মাধ্যমে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ক্ষুদ্রঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক সেবার নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক কাজল চন্দ্র সরকার ও সোহাগ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজন।

বক্তারা বলেন, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) দীর্ঘদিন ধরে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। নতুন এই শাখার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সহজে বিভিন্ন আর্থিক ও উন্নয়নমূলক সেবা গ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠান শেষে নতুন শাখার সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave Your Comments