কেউ করছিলেন মাদক সেবন, কেউ খেলছিলেন জুয়া, ১৩ জনের কারাদণ্ড

Date: 2026-05-23
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

বাঁশখালী-তে মাদক সেবন ও অনলাইনে জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন মো. ওমর সানী আকন। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রাতে পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।

মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্তরা

মাদক সেবনের সময় আটক হন—

  • মো. আবদুল কাদের
  • মো. আবুল বশর
  • নুরুল আমিন
  • মো. আজিজ
  • মো. ছাবের আহমেদ
  • মো. আলাউদ্দিন

তাঁদের মধ্যে আবদুল কাদের, আজিজ ও ছাবের আহমেদকে তিন মাস এবং অন্যদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অনলাইনে জুয়া খেলার দায়ে সাজা

মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে জুয়া খেলার অভিযোগে দণ্ডিত হয়েছেন—

  • মো. দিদারুল আলম
  • আজগর হোসেন
  • সাহাব উদ্দিন
  • আব্দুল জব্বার
  • আবদুল গফুর
  • মনছুরুল হক
  • মো. মোজাফফর আহমদ

তাঁদের মধ্যে দিদারুল আলমকে ছয় মাস, আজগর হোসেনকে তিন মাস এবং বাকি পাঁচজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন বলেন, “উপজেলাকে মাদক ও জুয়ার থাবা থেকে মুক্ত করতে ইউনিয়নভিত্তিক অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।”

Leave Your Comments