মেহেরপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

Date: 2026-05-23
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

মেহেরপুর-এ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নয়ন হোসেন (২২) এবং জীবন আলী (২১)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নয়ন তাঁর মোটরসাইকেলে করে বন্ধু জীবনকে নিয়ে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পিটিআই মোড় এলাকায় পৌঁছে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি অত্যন্ত বেশি ছিল। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দেখেন, একজন সড়কে নিথর পড়ে আছেন এবং অন্যজন রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সালেহিন কবীর বলেন, দুর্ঘটনায় দুজনেরই মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় সেলিম রেজা জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave Your Comments