প্রকাশ : ১১ মে ২০২৬
সময়: ১১:০০ এএম
নিজের পোষা গরুর আঘাতে প্রাণ গেলো মালিকের
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজের পোষা গরুর আঘাতে মো. কালাম মিয়া (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কালাম মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায়ও কালাম মিয়া মাঠ থেকে তার পোষা গরু আনতে যান। এ সময় গরুটি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে গরুটি তাকে সজোরে শিং দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের গৃহপালিত গরুর আঘাতে কালাম মিয়ার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।