প্রকাশ : ০৫ মে ২০২৬
সময়: ০৫:৪৭ পিএম
স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর সব ধাপ সম্পন্ন হতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে কিছু প্রস্তুতি প্রয়োজন, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে।
তিনি আরও জানান, উপজেলা পরিষদ বাতিল করার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি। এছাড়া সংসদ সদস্যদের জন্য উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দের সিদ্ধান্তে পরিষদের ক্ষমতা খর্ব হয়েছে—এমন ধারণার সঙ্গেও তিনি একমত নন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৈয়দ আবদাল আহমদ এবং মো. শাহ আলম।